দুই ট্রেনের মাঝে পড়ে ১পর্যটক নিহত আহত ২
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
চট্রগ্রামের সীতাকুণ্ডে রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে মাহবুব (২০) নামের এক পর্যটক নিহত হয়েছেন। এসময় আরো দুইজন আহত হয়। বৃহস্পতিবার (৯সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহাবুব মুন্সীগঞ্জের সিরাজদিখান মধ্যেরচর হাসকান্দি এলাকার মোঃ দুলাল মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা মেইল সীতাকুণ্ড থামে এবং একই সময়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস একই স্থানে আসলে দিগ্বিদিক বুঝতে না পেরে দুর্ঘটনায় পতিত হয় তিনজন। এসময় মাহবুব নামের একজন নিহত হয়। রেল পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। তাছাড়া গুরুতর আহত দু’জনকে উদ্ধার করে তাদের সঙ্গীগন চমেক হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুনঃ