সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা
প্রকাশঃ ১৩ September ২০২১ | ৪:৪১
সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬নং কুমিরা ইউনিয়নের ঘাটঘর এলাকায় বিউটি আক্তার (৩৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩সেপ্টেম্বর) সকালে গৃহবধুর লাশ উদ্ধার করে পুলিশ। সে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। বিউটি বড় কুমিরাস্থ ঘাটঘর এলাকার মৃত রবিউল হোসেনের স্ত্রী। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ঘটনারস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক।
Admin
এ সংক্রান্ত আরো খবর

