ডাকাতির প্রস্তুতিকালে দেশীয়অস্ত্রসহ গ্রেফতার দুই
প্রকাশঃ ২৬ September ২০২১ | ৮:২৭
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয়অস্ত্রসহ গ্রেফতার দুই
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
চট্রগ্রামে সীতাকুণ্ডে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪সেপ্টেম্বর) রাতে সীতাকুণ্ড থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খোজার পাড়া এলাকায় পিন্টুর মালিকানাধীন পরিত্যক্ত একটি ঘর থেকে ডাকাতির প্রস্তুতিকালে রকিবুল হাসানের পুত্র বাদশা আলম ফাহাদ (২৬)
ও নজরুল ইসলামের পুত্র রনি কামাল (২৪) কে কিরিচ, ছোরা ও দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশ। এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় একটি ডাকাতি মামলা ও অস্ত্র আইনে দুইটি মামলা হয়েছে।সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার ডাকাতদের কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

