মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন পালিত
মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন পালিত
শহিদুল ইসলাম,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম জেলার বাকুলিয়া থানা ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল ও ধর্মীয় আলোচনা পরে দোয়া শেষে কেক কাটা হয়। আজ মঙ্গলবার ২৮শে সেপ্টেম্বর নগরীর বাকুলিয়া বঙ্গবন্ধু আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এ ঊক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহাবুদ্দিন সাহেব। এতে আলহাজ্ব মোহাম্মদ ইউনুস কোম্পানির নেতৃত্বে আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোঃ শফি, যুগ্ন আহবায়ক আলী নেওয়াজ, এম এম মুসা, আকবর আলী আকাশ, চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তারেক সুলতান, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ মুরাদ, বাকলিয়া থানা আওয়ামী লীগের সদস্য ও আহবায়ক কমিটির সদস্য মোক্তার হোসেন লিটন, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোঃ সেলিম, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর ১ নং ইউনিটের সিনিয়র সহ-সভাপতি কনোজ কুমার শীল, মহানগর যুবলীগ নেতা এস,এম, সামাদ, ১৭ নং ওয়ার্ড যুবলীগ নেতাকর্মীদের মধ্যে মোহাম্মদ হারুনুর রশিদ, বাসেক, আবুল কালাম, আফসার, রিফাতুল ইসলাম খোকন, এম এ রুবেল, মহানগর ছাত্রলীগের উপআইন বিষয়ক সম্পাদক মোঃ মনির চৌধুরী সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় সমস্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির প্রধান মোহাম্মদ ইউনুস কোম্পানি। তিনি মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করেন এবং তাঁর পরিবারবর্গের মধ্যে সকল মরহুম সদস্যদের জন্য মাগফেরাত কামনা করেন। এছাড়াও দেশ ও জাতির কল্যাণে মোনাজাত ও দোয়া করেন।
Admin
এ সংক্রান্ত আরো খবর

