লোহাগড়া রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালন
লোহাগড়া রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালন
স্টাফ রিপোর্টারঃ
নড়াইলে লোহাগড়া রিপোর্টার্স ক্লাবের আয়োজনে, বঙ্গবন্ধু কন্যা, সফল রাষ্ট্রনায়ক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে লোহাগড়া রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) লোহাগড়া লক্ষীপাশা মা সার্জিকাল ক্লিনিকের চার তলায় লোহাগড়ার রিপোর্টার্স ক্লাবের অফিস রুমে লোহাগড়ার রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনির খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নয়ন শেখের সঞ্চালনায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন, দীর্ঘ আয়ু ও সুস্থতা কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লোহাগড়ার রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও ফাল্গুনী টিভির নড়াইল জেলা প্রতিনিধি লিটন কাজী, প্রতিষ্ঠানের উপদেষ্টামন্ডলী ও লোহাগড়া উপজেলার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আহ্বায়ক এবং জেলা যুবলীগের সদস্য শেখ সদরউদ্দিন শামীম,
প্রতিষ্ঠানের উপদেষ্টা ও চ্যানেল এস টিভির সাংবাদিক ওবায়দুর রহমান, প্রতিষ্ঠানের উপদেষ্টা ও
আনন্দ টিভির সাংবাদিক ইমরান হাসান, প্রতিষ্ঠানের প্রকাশনা সম্পাদক খন্দকার ছদরুউজ্জামান, লোহাগড়া শালনগর ইউনিয়ন সচিব মাসুদুর রহমান, সাংবাদিক গোলাম কিবরিয়া, আওয়ামী লীগ নেতা এস এম জাকারিয়া, গাউস হোসেন, সাধারণ সম্পাদক মু্ক্তিযুদ্ধ মঞ্চ, লোহাগড়া উপজেলা শাখা, লোহাগড়া যুবলীগের সাংগঠনিক, সিকদার জিয়াউর রহমান, মো হিরাঙ্গির হোসেন, কোষাধ্যক্ষ মো: হাবিবুর রহমান, আজকের পত্রিকার সাংবাদিক জহুরুল হক, সাংবাদিক মিতা রহমান, মা সার্জিক্যাল ক্লিনিক মালিক জাহাঙ্গীর হোসেন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
Admin
এ সংক্রান্ত আরো খবর

