সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত যুবকের হাসপাতালে মৃত্যু
প্রকাশঃ ২৯ September ২০২১ | ১২:৫১
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত যুবকের হাসপাতালে মৃত্যু
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অজ্ঞাত এক ব্যক্তি চমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৯সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে চমেকের নিউরো সার্জারী ওয়ার্ডে তিনি মারা যান।চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বুধবার দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর তাকে কয়েকজন হাসপাতালে এনে ভর্তি করান। বুধবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।আনুমানিক ৩৫ বছর বয়সী মৃত ব্যক্তির পরনে একটি শার্ট ও লুঙ্গি আছে। নাম পরিচয় জানা যায়নি। লাশ চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে জানিয়ে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।
Admin
এ সংক্রান্ত আরো খবর

