বগুড়ায় ইব্রাহিম হত্যা মামলার আসামি গ্রেফতার-২
বগুড়ায় ইব্রাহিম হত্যা মামলার আসামি গ্রেফতার-২
এরশাদ হোসেন,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় জমিজমার ভোগ দখল সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৯ সালের ১৫ আগস্ট ভোর রাত্রিতে নিহত ইব্রাহিমের ছেলে ও দ্বিতীয় স্ত্রীসহ অপর আসামিরা পরস্পর যোগসাজশে চেতনানাশক ঔষধ প্রয়োগসহ লাঠি ও লোহার রড দিয়ে আঘাত করে ইব্রাহিম আলী (৭২)কে হত্যা করে। মঙ্গলবার বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার (বগুড়া) মোহাম্মদ কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করেছে। নিহত ইব্রাহিম আলী কাহালু উপজেলার বাঁখড়া গ্রামের মৃত আলিম উদ্দিন আকন্দ এর ছেলে। এ ঘটনায় মৃত ইব্রাহিম আলীর ছেলে মোঃ সারোয়ার হোসেন বাদী হয়ে বিজ্ঞ আদালতে একটি হত্যা মামলা দায়ের করে। বিজ্ঞ আদালতের নির্দেশে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) এ ঘটনায় ২০১৯ সালের ২৬ নভেম্বর কাহালু থানার মামলা নম্বার ১১ ধারা ৩০২/৩৪ রুজু করে তদন্তভার সিআইডি বগুড়া জেলা কে হস্তান্তর করেন। ২০১৯ সালের ৩০ডিসেম্বর সিআইডি বগুড়া জেলার ভূতপূর্ব পুলিশ পরিদর্শক মোঃ খায়রুল বাসার মামলাটির তদন্তভার গ্রহণ করে। মামলার ঘটনা তদন্তকালীন তিনি অন্যত্র বদলি হয়ে যায়। পরবর্তীতে সিআইডি বগুড়া জেলার পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল হক ২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটির পরবর্তী তদন্তভার গ্রহণ করেন।
তিনি তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক তদন্তের মাধ্যমে বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদার এর প্রত্যক্ষ দিক- নির্দেশনায় গত মঙ্গলবার সকাল ১১টায় মামলার প্রধান আসামি শওকত আলী (৩০) এবং মোছাঃ মোর্শেদা খাতুন (৪৯) কে নিজ নিজ বসত বাড়ী থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি শওকত আলী কাহালু থানার বাখরা গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে ও মোর্শেদা খাতুন নিহত ইব্রাহিম আলীর স্ত্রী। আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

