তৃতীয় লিঙ্গের মানুষদের উপর হামলা থানায় অভিযোগ
বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে তৃতীয় লিঙ্গের মানুষদের উপর মারপিট, থানায় অভিযোগ। থানার অভিযোগ সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার বিহার পশ্চিম পাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে কাজলী হিজরা (তৃতীয় লিঙ্গ) সহ রানি, কাজল, আনিকা, বৃষ্টি, মাহি, আইবুরু, মারুফা জীবন জীবিকা নির্বাহ করার তাগিদে উপজেলার জামতলী বাজার এলাকায় সহযোগিতা চাইতে গেলে অপর তৃতীয় লিঙ্গ রিয়া হিজড়া (২৪) তার কথিত স্বামী পঞ্চদাস গ্রামের মৃত: একরাম হোসেন এর ছেলে সাগর ইসলাম (২৫), নুর নবী, সামসুন নাহার (৩৮) পূর্ব শত্রুতার জের ধরে তাদেরকে বেধরক ভাবে মারপিট করে আহত করে। এ ঘটনায় কাজলী বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে কাজলী বলেন, রিয়া হিজরা, সাগর সহ বেশ কয়েকজন ব্যক্তি অতর্কিত ভাবে আমাদের উপর হামলা চালায়। আমাদেরকে বেধরক ভাবে মারপিট করে আহত করে ৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। রিয়া ইতিপূর্বে জনৈক এক ব্যক্তিকে আটক করে ১ লক্ষ টাকা চাঁদা নেওয়ায় তাকে হিজড়া সংগঠন থেকে বাদ দেওয়ায় সে ক্ষিপ্ত হয়ে তার কথিত স্বামী সহ তার পরিবারের লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে। এ বিষয়ে রিয়া’র সাথে কথা বলার চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

নিউজটি শেয়ার করুনঃ