সতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করলেন মুন্সি আলাউদ্দীন
স্টাফ রিপোর্টারঃ
রবিবার (১০অক্টোবর) নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসারের কার্যালয়ে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দীন, শেষ মূহুর্তে সতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এবার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন নয়জন। তারা হলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিকদার আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম ও সদস্য লিপি খানম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দীন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, সহসভাপতি ও বর্তমান মেয়র আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এ এম আব্দুল্লাহ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকরাম আলী এবং যুবলীগ নেতা মো. মহাসীন উদ্দীন। মুন্সি আলাউদ্দীন, লোহাগড়া সরকার পাড়া গ্রামের মৃত মোঃ আব্দুল মালেক মুন্সির ছেলে। মুন্সি আলাউদ্দীন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক লোহাগড়া উপজেলা ছাত্র লীগের সভাপতি ছিলেন। আগামী ২নভেম্বর লোহাগড়া পৌরসভা নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১০অক্টোবর, বাছাই ১১ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর। এ বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ জসিম উদ্দিন।

 

নিউজটি শেয়ার করুনঃ