কাউন্সিলর পদ প্রার্থী ফারুকের মনোনয়ন পত্র দাখিল
প্রকাশঃ ১০ October ২০২১ | ১:৩৭
কাউন্সিলর পদ প্রার্থী ফারুকের মনোনয়ন পত্র দাখিল
স্টাফ রিপোর্টারঃ
নড়াইলের আসন্ন লোহাগড়া পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী মোঃ ফারুক শেখ রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন। শনিবার ৯ অক্টোবর দুপুর লোহাগড়া উপজেলার নির্বাচন অফিস কার্যালয়ে যেয়ে, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গদের নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন। আসন্ন পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থীতা ঘোষণা দিয়েছেন মোঃ ফারুক শেখ, তিনি পৌরসভাধিন ৮নং ওয়ার্ডের কচুবাড়িয়া গ্রামের মৃত মোঃ ইশরাত শেখের ছেলে। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে মোঃ ফারুক শেখ গণসংযোগ শুরু করে দিয়েছেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন এবং তাদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নিচ্ছেন।
Admin
এ সংক্রান্ত আরো খবর

