ভবদহ জলাব্ধতার পরিত্রাণ পেতে মানুষ পানিতে নেমে প্রতিবাদ
ভবদহ জলাব্ধতার পরিত্রাণ পেতে মানুষ পানিতে নেমে প্রতিবাদ
বিশেষ প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার, বালিয়া পাঁচাকড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে পানিতে নেমে মানববন্ধন পালন করেছেন এলাকাবাসী। আজ ১০ অক্টোবর (রবিবার) সকাল ১১টায় ভবদহ এলাকার ৩ সহস্রাধিক নারী-পুরুষ পানিতে নেমে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, হরি-রিভার বেসিন পানি কমিটির সভাপতি এ্যাডভোকেট কামরুজ্জামান, মনিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুসহ ভুক্তভোগী এলাকার নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ভবদহ পানিবন্ধি মানুষের সমস্যার স্থায়ী সমাধানে অবিলম্বে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) বা জোয়ারাধার বাস্তবায়ন ও আমডাঙ্গা খাল প্রস্থ করে কাটাসহ, এলাকাকে বন্যা দুর্গত এলাকা ঘোষণা করে দ্রুত মানবিক সহায়তা প্রদানের দাবি জানান। উল্লেখ দীর্ঘদিন যাবত ভারি বৃষ্টির কারনে পানির চাপে তলিয়ে গেছে, অভয়নগর মনিরামপুর ও কেশবপুর উপজেলার দেড় শতাধিক গ্রাম।তলিয়ে গেছে ক্ষেতের ফসল, ভেসে গেছে মাছের ঘের। বাড়ি- ঘরে পানি ওঠায়, মানবেতর জীবন কাটাচ্ছে প্রায়, ৩লক্ষ পরিবার। তাই মানববন্ধনে তাদের একটায় শ্লোগান, আর নয় আশ্বাস জলাবদ্ধতার স্থায়ী সমাধান চাই।
Admin
এ সংক্রান্ত আরো খবর

