শেরপুরে হত্যা মামলার আসামী গ্রেপ্তার-২
শেরপুরে হত্যা মামলার আসামী গ্রেপ্তার-২
এরশাদ হোসেন,বগুড়া জেলা প্রতিনিধিঃ
অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক লুৎফর রহমান (৭০) হত্যা মামলার দুই আসামীকে গ্রেপ্তার। গত ৮ অক্টোবর শুক্রবার ২০২১ তাদের ঢাকা এবং সিরাজগঞ্জ জেলার পৃথক স্থান থেকে গ্রেপ্তার করে শেরপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মৃত হামেদ আলীর ছেলে মামনুর রশিদ (৪৫) ও তার ভাই আব্দুল মান্নান (৩৫)। শেরপুর থানার এসআই সাচ্চু বিশ্বাস জানান, শুক্রবার মামুনুর রশিদকে ঢাকার উত্তরা পশ্চিম থানার ১২ নং সেক্টর এলাকা থেকে এবং মান্নানকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, তাদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ডের আবেদন দিয়ে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর উপজেলার রামেশ্বরপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সাবেক মাদ্রাসা শিক্ষক লুৎফর রহমান (৭০) মারা যান। এ ঘটনায় তার ছেলে ডা. মশিউল আলম বাদী হয়ে সাতজনকে আসামী করে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং ১৬)।
Admin
এ সংক্রান্ত আরো খবর

