স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করণে তৎপর
বিশেষ প্রতিনিধিঃ
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম-সেবা এর সার্বিক তত্বাবধানে বগুড়া সদর থানার চৌকস অফিসার ইনচার্জ মো: সেলিম রেজা স্যারের নির্দেশনায় স্টেডিয়াম পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মো: মুস্তাফিজুর রহমান এর নেতৃত্বে এসআই মো: খোরশেদ আলম, এসআই মো: হারুনুর রশিদ, এএসআই মো: নবীর উদ্দীন সংগীয় ফোর্সসহ স্টেডিয়াম পুলিশ ফাঁড়ীর চৌকস টিম ফাঁড়ী এলাকার দূর্গা পূজা মন্দির সেউজগাড়ী রেলওয়ে কলোনী, সেউজগাড়ী পালপাড়া, পুরান বগুড়া তিনমাথা রেলগেট বিশ্বরোড সংলগ্ন, পুরান বগুড়া দক্ষিন হিন্দুপাড়া দূর্গা পূজা মন্দির এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পূজা মন্দির পরিদর্শন, পূজা মন্দির এলাকায় পুলিশি নজরদারী বাড়ানো হয়েছে, পুলিশি টহলের মাধ্যমে পূজা মন্দিরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য স্টেডিয়াম পুলিশ ফাড়ীর সদস্যরা সদা তৎপর, পূজা চলাকালীন পূজা মন্দির এলাকার সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করণের জন্য ২৪ ঘন্টাই পুলিশি টহল ও পুলিশি নজরদারী পুলিশি ডিউটি অব্যহত থাকবে।

 

নিউজটি শেয়ার করুনঃ