প্রয়াত শিবু প্রসাদ সাহার স্মরণ সভা অনুষ্ঠিত
প্রয়াত শিবু প্রসাদ সাহার স্মরণ সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে আওয়ামী লীগের আয়োজনে প্রয়াত শিবু প্রসাদ সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর (শনিবার) বিকলে অনুষ্ঠিত স্মরণ সভা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে শুরু হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সরদার অলিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, সহ-সভাপতি ও সাবেক ছাত্র নেতা সানা আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক ও নওয়াপাড়া পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। এসময় বক্তারা বলেন, প্রয়াত শিবু প্রসাদ সাহা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক একজন সৎ, নির্লোভ, ত্যাগী ও পরীক্ষিত নেতা। মানব কল্যাণ ও উন্নয়নমূলক কর্মকান্ডে তাঁর ছিল অগ্রণী ভূমিকা। এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার, আওয়ামী লীগ নেতা শেখ আয়ুব হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা খাতুন, প্রয়াত শিবু প্রসাদ সাহার আত্মিয় ও বিশিষ্ট ব্যবসায়ী শেখর সাহা, ইউপি সদস্য ইদ্রিস আলী, আওয়ামী লীগ নেতা ও, সাবেক পৌর ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রউফ মোল্ল্যা, আওয়ামী লীগ নেতা আকরামুজ্জামান কুদ্দুস, সাবেক ইউপি চেয়ারম্যান বিকাশ মল্লিক, উপজেলা ছাত্র লীগের আহবায়ক শাহ্ খালিদ মামুনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Admin
এ সংক্রান্ত আরো খবর

