জাতীয় যুব দিবস ২০২১ উপলক্ষে সীতাকুণ্ডে যুব সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবস ২০২১ উপলক্ষে সীতাকুণ্ডে যুব সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত
আবদুল মামুন,সীতাকুণ্ড ভ্রাম্যমান প্রতিনিধিঃ
দক্ষ যুবক সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে চট্রগ্রামের সীতাকুণ্ডে জাতীয় যুব দিবস ২০২১ পালিত হয়। সোমবার (০১নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা মিলনায়তনে, উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত যুব সমাবেশ, আলোচনা সভা ও সফল আত্মকর্মী যুব পুরষ্কার, ঋণ বিতরণ এবং সনদ প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়।উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ আলম, উপজেলা পরিসংখ্যান অফিসার সৌরভ পাল মিঠু, কৃষি কর্মকর্তা, সমবায় কর্মকর্তা পেয়ারুল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুরেরসাফা, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত যুবকবৃন্দ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা। প্রধান অতিথির বক্তব্যে, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মানে দক্ষ যুব সমাজের বিকল্প নেই।
যুবদের অধিকার প্রতিষ্ঠায় ১৯৭২ সালের ১১ই নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ নামে বাংলাদেশের প্রথম যুব সংগঠন প্রতিষ্ঠা করেন শেখ ফজলুল হক মনি। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর এর ভিশন হলো অনুৎপাদনশীল যুবসমাজকে সুসংগঠিত, সুশৃঙ্খল এবং উৎপাদনমুখি শক্তিতে রূপান্তর করা।দক্ষতাবৃদ্ধিমূলক কর্মসূচি বাস্তবায়ন করার মাধ্যমে আত্মনির্ভরশীল যুবসমাজ গঠন। অনুষ্ঠানের বক্তৃতা পর্ব শেষে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রাপ্তদের সম্মাননা ক্রেস্ট, ঋণের চেক ও সার্টিফিকেট প্রদান করা হয়।
Admin
এ সংক্রান্ত আরো খবর

