চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় ১০৮ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১
প্রকাশঃ ৯ November ২০২১ | ৬:৩৭
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় ১০৮ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১
হোসেন বাবলা,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
নগরীর ইপিজেডে ১০৮ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে প্রাইভটে কারটি জব্দ করা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকাল পৌনে সাতটার দিকে বিমান বন্দর সড়কের ৭ নম্বর ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ওসি কবিরুল ইসলাম।
গ্রেপ্তার মো. ইসমাইল (৫৪) চট্টগ্রাম নগরীর বন্দর থানার মধ্যম গোসাইলডাঙ্গার কবির মিয়া বাটলারের বাড়ির মৃত রেজাউল হকের ছেলে। ওসি কবিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ইপিজেড থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

