জ্বালানি খাতে লুটপাট ও অপচয় বন্ধ না হওয়ায় এর দায় নিতে হচ্ছে জনগণকে
জ্বালানি খাতে লুটপাট ও অপচয় বন্ধ না হওয়ায় এর দায় নিতে হচ্ছে জনগণকে
আরজুন নাহারঃ
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব মাওলানা এম এ মতিন বলেন, তেলের দাম বৃদ্ধির ফলে সর্বক্ষেত্রে আজ অস্থিরতা, স্থবিরতা ও নৈরাজ্য বিরাজ করছে। সরকার রেন্টাল কুইক রেন্টালের নামে জ্বালানি খাতে লাখ লাখ কোটি টাকা ভতুর্কি দেওয়ায় এর দায় নিতে হচ্ছে জনগণকে। জ্বালানি খাতে লুটপাট ও অপচয় বন্ধ না করে তেলের দাম বাড়িয়ে দেওয়ায় এর মূল্য দিতে হচ্ছে দেশবাসীকে। এভাবে চললে আগামী দিনে আরও কঠিন মূল্য দিতে হবে জনগণকে। জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নিয়ে সরকার একবিংশ শতাব্দিতে এসে তুঘলকি শাসন কায়েম করেছে। এম এ মতিন অবিলম্বে তেলের দাম কমিয়ে জনগণের দুর্ভোগ লাঘব করতে সরকারের প্রতি দাবি জানান। ১০ নভেম্বর বুধবার নগরীর চেরাগী পাহাড় চত্বরে তেলের দাম কমানোর দাবিতে বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এম এ মতিন এ কথা বলেন। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন যুবসেনা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মদ হাবিবুল মোস্তফা সিদ্দিকী। ইসলামী ফ্রন্ট মহাসচিব মাওলানা এম এ মতিন বলেন, বিপিসি সারপ্লাস ৪৩ হাজার কোটি টাকা মুনাফা হয়েছে। যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম ছিল তখন এই বিপিসি দাম কমায়নি। উচ্চ দামেই তারা জনগণের পকেট কাটছে। সরকার নিয়ন্ত্রিত পরিবহন মালিকদের বিভিন্ন সংগঠনের সাথে যোগসাজশে ২৭ শতাংশ গাড়ি ভাড়া বৃদ্ধি করে সাধারণ মানুষের সাথে সরকার প্রতারণা করছে। এ ধরনের অবিবেচক সিদ্ধান্তের ফলে কৃষক থেকে শুরু করে মধ্যবিত্ত নাগরিকরা পর্যন্ত ভোগান্তির শিকার হচ্ছে বেশি। এম এ মতিন বলেন-প্রতিটি সেক্টরে তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে। করোনাকালে মানুষের ক্রয়ক্ষমতা অনেক কমে গেছে। পরিবারের খরচ যোগাতে অধিকাংশ মানুষ হিমশিম খাচ্ছে।
এমন নাজুক মুহূর্তে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা কঠিনতর হচ্ছে। অসহায় জনগণের উপর অতিরিক্ত চাপ তৈরি করছে। সমাবেশে উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্ট মহানগর উত্তরের আহ্বায়ক মাওলানা আব্দুন নবী আলকাদেরী। প্রধান বক্তা ছিলেন যুবসেনা কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুহাম্মদ নূরুল্লাহ রায়হান খান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রচার সচিব মাওলানা রেজাউল করিম তালুকদার, ইসলামী ফ্রন্ট মহানগর উত্তরের সদস্য সচিব নাছির উদ্দিন মাহমুদ, ইসলামী চিন্তাবিদ ও বক্তা মাওলানা এনাম রেজা, মহানগর দক্ষিণ ইসলামী ফ্রন্ট সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ হোসাইন, যুবসেনা কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এইচ এম শহীদুল্লাহ, কাতার সিরাতুল মোস্তাকিম ফাউন্ডেশনের সভাপতি মোঃ দিদারুল আলম, ইসলামী ফ্রন্ট নেতা আব্দুল করিম সেলিম, আন্জুমান এ খোদ্দামুল মোসলেমীন কর্মকর্তা ফরিদ আহমদ জিহাদী, যুবসেনা দক্ষিণের সভাপতি জামাল উদ্দিন। যুবসেনা নগর উত্তরের সাধারণ সম্পাদক বদরুল হুদা তারেক ও অর্থ সম্পাদক আমির হোসেন লিটু’র সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন যুবসেনা দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন খোকন, যুবনেতা গিয়াস উদ্দিন কাদেরী, শিহাব রেজা, দেলোয়ার হোসেন, ছাত্রসেনা নেতা আদনান তাহসিন, আমির হোসেন, আরাফাত হোসেন, আ ল ম কায়সান, নঈম উদ্দীন, সালাউদ্দীন শাহ কাদেরী, সাজ্জাদুল ইসলাম মাদানি, মহিউদ্দীন, হুমায়ুন কবির, আবু তৈয়ব চৌধুরী, নুর রায়হান চৌধুরী প্রমুখ। সমাবেশ শেষে ইসলামী ফ্রন্ট মহাসচিব মাওলানা এম এ মতিনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল চেরাগী পাহাড় ও আন্দরকিল্লা সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

