প্রতিদিন নতুন সূর্যের জেগে ওঠা
প্রদীপ দত্ত
এক সীমাহীন নিঃসংগতা ওৎ পেতে
আছে কালো অন্ধকার রাতের
প্রতীক্ষায়।
তারপর সব কিছু সারা হলে
ঝাপিয়ে পড়ার সুযোগ খুঁজবে
আমার নিঝুঁম অস্তিত্বে।
চারিদিকের ইলেকট্রিক লাইট
নিভে যাওয়ার পর নি:শব্দেরা
ভর করতে চায় প্রথম,
সাথে এগিয়ে আসে নিকষকালো
আধাঁর পৃথিবী।
অট্টহাসি হেসে চ্যালেঞ্জ
ছুড়ে দেয় ঝড়ো বাতাস তাকে;
রাতের অন্ধকারে চলে শক্তির দন্ধ
প্রকৃতির,রাতভর-।
প্রলয়ের পর জেগে ওঠে
নতূন সূর্য,
শুরু হয় নতুন সপ্নের
প্রতিটি সূর্যের সাথে,প্রতিদিন নতুন করে।
দৈনিক নব দেশ বার্তা / কবিতা

নিউজটি শেয়ার করুনঃ