সৈয়দপুরে চেয়ারম্যান তাজুল ইসলাস নিজামী ও ইউপি সদস্য এবং সদস্যাবৃন্দকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে
সৈয়দপুরে চেয়ারম্যান তাজুল ইসলাস নিজামী ও ইউপি সদস্য এবং সদস্যাবৃন্দকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ১নং সৈয়দপুর ইউনিয়নস্থ বৃহত্তর সি (৭,৮,৯নং) ওয়ার্ড আঃলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সৈয়দপুর ইউনিয়ন পরিষদের তৃতীয় বারের মত নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান ও সীতাকুণ্ড উপজেলা আঃলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক এইচ এম তাজুল ইসলাম নিজামী ও সকল ইউপি সদস্য এবং সদস্যাবৃন্দকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (৩ডিসেম্বর) বিকাল ৩টার দিকে মিরেরহাট গোল চত্বরে আহবায়ক সংবর্ধনা উদযাপন কমিটি ও ৭নং ওয়ার্ড আঃলীগের সভাপতি এবং জাফর নগর অর্পণা চরণ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মৃদুল কান্তি দাশ এর সভাপতিত্বে উক্ত গণ সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এসএম আল মামুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্রগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শাহজাহান ও সাধারণ সম্পাদক এবং ২নং ওয়ার্ডের কাউন্সিলর বদিউল আলম জসীম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি বাবু বিমল দে ও সাধারণ সম্পাদক আশীষ শীল, ১০নং সলিমপুর ইউনিয়ন আঃলীগের সভাপতি গোলাম মহিউদ্দীন, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জামশেদ আলম, ২নং ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম ও ইউপি সদস্য মমিনুল ইসলাস মামুন ভূঁইয়া, ৩নং ওয়ার্ড আঃলীগের সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক এবং ইউপি সদস্য মোশারফ হোসেন রিপন, ৪নং ওয়ার্ড আঃলীগের সভাপতি মোঃ ইউছুপ ও সাধারণ সম্পাদক এবং ইউপি সদস্য মোঃ সাহাবউদ্দীন, ৫নং ওয়ার্ড আঃলীগের সভাপতি আলাউদ্দীন ও সাধারণ সম্পাদক এবং ইউপি সদস্য ফজলুল হক, ৬নং ওয়ার্ড আঃলীগের সভাপতি আলহাজ্ব সৈয়দুল হক ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন এবং ইউপি সদস্য টিপু সুলতান, ৭নং ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিজামী, ৮নং ওয়ার্ড আঃলীগের সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক এবং ইউপি সদস্য সাইফুল ইসলাম, ৯নং ওয়ার্ড আঃলীগের সভাপতি ও ইউপি সদস্য ডাঃ সজল কুমার শীল এবং সাধারণ সম্পাদক সাকাওয়াত হোসেন মিঠু, ১নং সৈয়দপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাবু প্রতাপ নাথ, ১নং সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বুলবুল, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক শায়েস্তা খান, ১নং সৈয়দপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি সেকান্তর বাদশা, ১নং সৈয়দপুর ইউনিয়ন ব্ঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি সাইফুল ইসলাম নিজামীসহ সংরক্ষিত মহিলা আসনের সদস্যাবৃন্দ।
Admin
এ সংক্রান্ত আরো খবর

