সীতাকুণ্ডে একদিনের ব্যবধানে আরেক মোটরসাইকেল আরোহী নিহত
সীতাকুণ্ডে একদিনের ব্যবধানে আরেক মোটরসাইকেল আরোহী নিহত
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একদিনের ব্যবধানে আবারো সড়ক দুর্ঘটনায় আরো একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার(৫ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতলস্থ ফকিরহাট এলাকায় মহাসড়কে চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহন বাসের ধাক্কায় তারেক হোসেন(২৯) নামে এক যুবক নিহত হয়েছে। সে ঐ এলাকার আবুল হাসেম এর ছেলে।
বিষয়টির সত্যতা স্বীকার করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি কাজী নাজমুল হক। এদিকে গতকাল শনিবারও সীতাকুণ্ডের পৌরসভার সোবাহানবাগ এলাকার ট্রাকের ধাক্কায় মোঃ ইকবাল হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। স্থানীয় লোক কামাল জানান, তিনদিন আগে নিহত তারেক মোটরসাইকেলটি ক্রয় করেন।বিকালে মহাসড়কে বের হলে দ্রুতগতির একটি শ্যামলী পরিবহন বাস তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা উদ্ধার করে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
Admin
এ সংক্রান্ত আরো খবর

