১৯৭১ সালের খন্ড চিত্র, সেদিন বাঙালী জাতির সামনে ছিলো শুধু স্বাধীনতার স্বপ্ন
১৯৭১ সালের খন্ড চিত্র, সেদিন বাঙালী জাতির সামনে ছিলো শুধু স্বাধীনতার স্বপ্ন
প্রদীপ দত্তঃ
চারিদিকে তখন চলছে গণহত্যা – মুক্তিযুদ্ধের শুরুতেই যা শুরু হয়েছিল, প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল ইপিআর, এরপর শুরু হয় হিন্দু নিধন। রবীন্দ্রনাথের ছবি বাড়িতে থাকা মানেই পাকিস্তান বিরোধী, কদর বেড়ে গেল ইয়াহিয়া, জিন্না আর ভুট্টোর ছবি। ভারতে পালাতে থাকা মানুষকে পথে আটক করে লুটতরাজ, ধর্ষণ এরপর গণহত্যা। পরিত্যক্ত বাড়ির গরুছাগল, ইট, কাঠ, থালাবাসনও লুট হয়ে গেল।পাড়ায় মহল্লায় শান্তি কমিটি, মহম্মদপুর ফিজিক্যাল কলেজে আলবদর ক্যাম্প। তারা পাকিস্তানের নামে শফত করল। ঘরের যৎসামান্য মালামাল টোপলায় বেধে সীমান্তগুলোতে পালাতে থাকা মানুষের সারি।এর মধ্যে মহামারির আকার ধারণ করল ওলাওঠা আর গুটি বসন্ত সাথে চোখ ওঠা আর শরীরে চুলকানি, খোসপাঁচড়া নিয়ে। ভারতের শরনার্থী ক্যাম্পগুলোতে বাঙালির কেটে গেল নয় মাস, সাথে সামান্য ভারত সরকারের অনুদান, কেউ কেউ এর মধ্যেই ছোলা রান্না করে ঘুরে ঘুরে বিক্রি করে।কবিদের কেউ কেউ কলিকাতার অলিগলিতে ঘুরতে লাগল। অনেকের রোগাক্রান্ত কোলের ছেলেকে চলার পথেই কোথাও মাটি চাপা দিল অকাল মৃত্যুর পর। তখন আর হিন্দু মুসলিমের কোন পার্থক্য রইল না পাকিস্তানিরা তখন বে-পরোয়া গ্রাম গুলেতেও পৌঁছে গেছে মিলিটারি। বাঙালী মানেই মুক্তি শ্যুট এট সাইট। হাজার হাজার মুসলিম পরিবারও পড়ল বেকায়দায়, যাদের পরিবারে রেজাকার আত্বীয় নেই তারাও আতংকগ্রস্থ্য হয়ে ছুটতে লাগল, ধর্মের পার্থক্য সেদিন ঘুচে গেছিল বাঙালীর যে কোন মূল্যে স্বাধীনতা চেয়েছিলো এ ভূখণ্ডের মানুষ। সেদিন একটি স্বাধীন দেশের প্রত্যাশা ছিল প্রাণাধিক।এভাবেই অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া এ দেশ।
Admin
এ সংক্রান্ত আরো খবর

