সীতাকুণ্ডে বিবাহের প্রলোভন দেখিয়ে যুবতীকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের বড়ুয়া পাড়া গ্রামে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করে বিয়ে না করে প্রতারণার অভিযোগে সেতু বড়ুয়া(৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক যুবতী। অভিযুক্ত সেতু বড়ুয়া একই গ্রামের মৃত অধীর বড়ুয়ার ছেলে। মঙ্গলবার দুপুরে ঐ যুবতী বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালত (৪), চট্টগ্রাম-এ মামলাটি দায়ের করেন। মামলা নং ৬১৮/২০২১। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য (পিবিআই) কে নির্দেশ দিয়েছেন। মামলা সুত্রে জানা যায়, অভিযুক্ত সেতু বড়য়া আর ঐ যুবতী একই বাড়ির প্রতিবেশী। এক বছর আগে দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

প্রেমিক সেতু সার্বক্ষনিক কথাবার্তা বলার জন্য একটি মোবাইলও উপহার দেয় তার প্রেমিকাকে। এদিকে কিছুদিন আগে থেকে প্রেমিক সেতু বড়ুয়া প্রেমিকাকে বিয়ে করবে বলে শারীরিক সম্পর্ক করতে প্রস্তাব দেয়। এতে ঐ যুবতী রাজি হয়নি। এদিকে গত ১৮ নভেম্বর রাতে ঐ যুবতীর পরিবার কুমিল্লা গেলে সেই সুযোগে সেতু বড়ুয়া ঘরে ঢুকে জোর পূর্বক ঐ যুবতীকে ধর্ষণ করে। এ সময় ঐ যুবতী চিৎকার দিলে বাড়ির অন্যান্যরা এগিয়ে এসে সেতু বড়ুয়াকে আটক করে। এদিকে সমাজের সর্দার মিন্টু বড়ুয়া ও ধর্ষক সেতু বড়ুয়ার মা দিপ্তি বড়ুয়া সামাজিক ও পারিবারিকভাবে দুইজনের মধ্যে বিয়ের মাধ্যমে ঐ যুবতীকে ছেলের বউ এর মর্যাদা দিয়ে ঘরে তোলার অঙ্গীকার করে মামলা থেকে বিরত থাকার আহবানে রাজি হয় ঐ যুবতীর পরিবার। এদিকে কিছুদিন পর বিবাহের প্রস্তাব নিয়ে সেতুর পরিবারের কাছে গেলে তারা বিয়ে প্রস্তাবে রাজি না হয়ে টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করার প্রস্তাব দেয়। এতে ভুক্তভুগী পরিবার থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে আদলতে যাওয়ার পরামর্শ দেন। এরপর ঐ যুবতী বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালত (৪), চট্টগ্রাম-এ মামলাটি দায়ের করেন বলে জানান, মামলার আইনজীবি মোঃ আবুল মাজন (মাসুম)।এদিকে ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজী জানান, ঘটনার ১০ থেকে ১২ দিন পর বিষয়টি আমি শুনেছি। তবে নারী সংক্রান্ত ঘটনা হওয়ার কারনে আমি তাদেরকে আইনের আশ্রয় নিতে বলেছি।

নিউজটি শেয়ার করুনঃ