মহান বিজয় দিবসে এম. এ. লতিফ এমপি’র উদ্যোগে চট্টগ্রাম-১১ আসনে আলোচনা সভা অনুষ্ঠিত
আরজুন নাহারঃ
মুজিব বর্ষে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গৌরবময় ৫০ তম মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম-১১ আসনের মাননীয় সাংসদ এম.এ.লতিফ’র উদ্যোগে আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নীচ তলায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। চট্টগ্রাম-১১ আসনের বাংলাদেশ আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে ১৬ ডিসেম্বর সকাল ১১.০০ টায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত আলোচনা সভার সভাপতি চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে শ্রদ্ধার সাথে স্মরণ করে উপস্থিত সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। তিনি উপস্থিত সকলকে এমপির বর্তমানে জাতীয় অনুষ্ঠানে উপস্থিতির জন্য রাজধানীতে অবস্থান করছেন বলে জানান। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গৌরবময় ৫০ তম মহান বিজয় দিবসে এম.এ.লতিফ এমপি ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর শহীদ পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেছেন বলে সকলকে অভিহিত করেন। আলোচনা সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধুর অর্জিত স্বাধীনতার সুফল তার যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে। তারা নেত্রীর এই সফলতা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রাদায়িক বাংলাদেশ গড়ার লক্ষে এম.এ.লতিফ এমপি’র সাথে বাংলাদেশ আওয়ামীলীগ’র পতাকাতলে এক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ব্যারিষ্টার কলেজ ছাত্রসংসদের ভিপি জাহিদ হোসেন খোকন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব জিয়াউল হক সুমন, সাবেক কাউন্সিলর মোঃ আসলাম, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সভাপতি আব্দুল আজিজ মোল্লা, ৩০নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহম্মদ, ৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সহ সভাপতি ফরিদ আহম্মদ কন্ট্রাক্টর, ইপিজেড থানা আওয়ামীলীগ নেতা সেলীম আফজল, বঙ্গবন্ধু পরিষদ বন্দর থানার সাধারণ সম্পাদক সৈয়দ আহামদ বাদল, চট্টগ্রাম লবন শ্রমিক লীগ এর সভাপতি আব্দুল মতিন মাষ্টার, বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগ’র প্রতিষ্ঠাতা সভাপতি মো: ইমাম হোসেন ২৯ ওয়ার্ড আওয়ামীলীগ’র সহ প্রচার সম্পাদক আবু তাহের রাজু, ৩৮ নং ইউনিট আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ইকবাল আল নুরী, মহানগর যুবলীগ নেতা মো: আকতার হোসেন, সাবেক ছাত্র নেতা সালাউদ্দিন বাবর মহানগর ছাত্রলীগ’র সহ-সভাপতি ইমতিয়াজ বাবলা, সহ-সম্পাদক মোঃ আরিফ, স্বাধীনতা নারী শক্তি পরিচালক হালিমা বারেক। মহান বিজয় দিবসের আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন-প্রবীন আওয়ামীলীগ নেতা এজাহার মিয়া, ৩৮ নং ইউনিট আওয়ামীলীগ এর সভাপতি আব্দুর শুক্কুর, রেলওয়ে শ্রমিক লীগ নেতা কামাল উদ্দিন চৌধুরী ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল টিপু, ২৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জাহেদ আলী, নেছার মিয়া আজিজ, মোঃ শাকির ও মোঃ সিরাজুল ইসলাম শাকিল ২৯ নং ওয়ার্ড যুবলীগ এর সহ সভাপতি রাশেদ জোবাইরী, যুবলীগ নেতা নুর উদ্দিন মারুফ মোঃ একরাম, আকবর আলী মো: জুয়েল, স্বাধীনতা নারী শক্তি’র ইউনিট নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম-১১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুনঃ