সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উন্নত জাতের ক্রসবিড় ভেড়া ও উপকরণ বিতরণ
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে মোট ১১ জনকে দুইটি করে ২২ টি উন্নত জাতের ক্রসবিড ভেড়া ও উপকরণ বিতরণ করা হয়েছে।মঙ্গলবার(২১ডিসেম্বর) সকালে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর এর অর্থায়নে এসব উন্নত জাতের ক্রসবিড় ভেড়া ও উপকরণ বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জালাল ইউনুছ, ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক এইচ এম তাজুল ইসলাম নিজামী, ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দীন, ৭নং কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরীসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ