সীতাকুণ্ডে শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
সীতাকুণ্ডে শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গরীব অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র পাঁচশত পিছ কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (২২ডিসেম্বর) সকালে উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এলাকার গরীব শীতার্থ মানুষের মাঝে উক্ত শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।
ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন ও ইউনিয়ন আঃলীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিম, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফেরদৌস, জাফর চৌধুরী, ইউপি সদস্য কামাল উদ্দিন, ওহিদুল আলম, নিজাম উদ্দিন, নয়ন মনি, আঃলীগ নেতা মোহাম্মদ আলম কন্ট্রাক্টর, নাসির চৌধুরী, মোহাম্মদ সেলিম, কাসেম, আবদুল করিম, সানু, আইয়ুব আলী মাস্টার, ইয়ার মোহাম্মদ, রাসেল, যুবলীগ নেতা ফারুক, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আলতাফ মাহমুদ, নাহিদুল ইসলাম আরমান, আমজাদ হোসেন বাবলু, ওসমান, রাকিনসহ আঃলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
Admin
এ সংক্রান্ত আরো খবর

