চট্টগ্রাম দক্ষিণ জেলার ২৭ ইউপিতে ভোট শুরু পটিয়ার ৩কেন্দ্রে ব্যালট ছিনতাই প্রার্থী কে হুমকী
চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলার ২৭ ইউপির চতুর্থ ধাপে নির্বাচনে পটিয়া, কর্ণফুলী ও লোহাগাড়া উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে ২৬ ডিসেম্বর, রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি প্রতিটি উপজেলায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। তবে পটিয়া উপজেলায় অতিরিক্ত আরও দুই প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। আশা করছি সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে পারবো।

তিনি বলেন, ইতোমধ্যে ভোটকেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জামাদি পৌঁছানো হলেও ব্যালট পেপার ও ইভিএম মেশিন পাঠানো হয়েছে আজ ভোরে।
এদিকে, ভোটকেন্দ্রে সকাল থেকে ভোটারদের দীর্ঘলাইন দেখা গেছে। পটিয়া, কর্ণফুলী ও লোহাগাড়া উপজেলার ২৭ ইউনিয়নের মধ্যে পটিয়ার ১৭টি, কর্ণফুলীর ৪টি ও লোহাগাড়ার ৬টি ইউনিয়নে ভোটকেন্দ্রের সংখ্যা ২৪৯টি। প্রায় চার লাখ ৯২ হাজার ৬১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পটিয়ায় ৩ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া কর্ণফুলী উপজেলার একটি এবং লোহাগাড়া উপজেলার ২টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পটিয়ার ৩টি কেন্দ্রে ব্যালট ছিনতাই নৌকার প্রার্থী কে প্রত্যাহারের হুমকি! চট্টগ্রামের পটিয়া উপজেলায় তিনটি কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার সকালে ছনহরা ইউনিয়নের রমেশ ফনিন্দ্র স্মৃতি পাঠাগার, ধাউরডেঙ্গা সারদাচরণ উচ্চ বিদ্যালয় ও জিরি ইউনিয়নের সাইজায় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলে পরে সকাল ১০টার দিকে উক্ত ৩ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে। ছনহরার দুটি কেন্দ্রে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইন প্রতিবেদক কে বলেন, সকালে তিনটি কেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটলে আমরা ভোটগ্রহণ বন্ধ রেখেছি। এদিকে পটিয়া থানা সূত্রে জানা গেছে, গতকাল রাত্রে নৌকার প্রার্থীকে হুমকি দিয়ে প্রত্যাহার করে নেওয়ার অভিযোগে একটি জিডি দায়ের করেছেন নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ ইব্রাহিম বাচ্চু। তিনি অভিযোগে জানান, চশমা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী নুর উর রশীদ এজাজ চৌধুরী গতকাল (২৫ডিসেম্বর) একটি জানাজা নামাজে যাবার সময় গালমন্দ সহ ভোট থেকে সরে দাঁড়াতে নানান ভাবে হুমকি দিচ্ছেন। এছাড়া তার নির্বাচনী এজেন্টদের কেন্দ্রে না যেতে রাত্রে বাড়ী বাড়ী গিয়ে হুমকি দেবার কথা জানিয়ে জিডি লিপি বদ্ধ করেন। বিষয়টি নির্বাচনী কর্মকর্তা, উপজেলা নির্বাচন রিটানিং অফিসার কেও অবগত করেছেন বলে বর্তমান চেয়ারম্যান জানিয়েছেন। তবে অভিযোগ সত্যতার জন্য চশমা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী নুর উর রশীদ এজাজ (আঃলীগ) উপজেলা সাংগঠনিক সম্পাদক কে ফোনে পাওয়া যাই নি।

নিউজটি শেয়ার করুনঃ