তৎসম—প্রদীপ দত্ত
প্রকাশঃ ২ February ২০২২ | ৫:৩৭
তৎসম
প্রদীপ দত্ত
তার মতো সুমধুর আর লাগেনা কিছু
পৃথিবীতে ভাষা যে সব আরও আছে কিছু।
রঙিলা আর বানজারান
কেড়ে নিতে চাইলো প্রাণ
প্রাণ দিয়ে তাই প্রাণের ভাষায়
হলাম বাঙালী
বাঙলা ভাষা হারিয়ে গেলে হতাম কাঙালী।
কুজন মিলে বুদ্ধি করে কেড়ে নেবে ভাষা
শেষমেষ শেষ আশাটুক জেগে ওঠে আশা
শষ্য শ্যামল বাঙলায় ওরা উর্দু ফলাবে
বাঙালীর মায়ের ভায়া গুলিয়ে ফেলাবে
বই পত্রর,কোর্ট কাচারির ভাষা হবে উর্দু
বাঙালী হাটে গিয়ে বেচবে আলু,কলা,,কদু।
বীর বাঙালী রুখে দিলো উর্দু ভাষার শখ
ওরা এখনো স্বপ্ন দেখে উর্দু তাদের হক।
দৈনিক নব দেশ বার্তা / কবিতা
Admin
এ সংক্রান্ত আরো খবর

