সীতাকুণ্ডে মোবাইল কোর্ট অভিযানে চারটি চালের আড়ৎকে ৩০হাজার টাকা জরিমানা
সীতাকুণ্ডে মোবাইল কোর্ট অভিযানে চারটি চালের আড়ৎকে ৩০হাজার টাকা জরিমানা
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নে মোবাইল কোর্ট অভিযানে চারটি চালের আড়ৎকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে।চাল ও ধান বাজারজাতকরণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করা হলেও এ আইন মানছেন না ব্যবসায়ীরা। এ দুটি ভোগ্যপণ্যের মোড়কে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারে সরকারের কড়া নিষেধাজ্ঞা থাকলেও চাল ব্যবসায়ীরা এখনও প্লাস্টিকের বস্তায় অবাধে চাল বিক্রি করছে এমন তথ্যের ভিওিতে সীতাকুণ্ডে অভিযান চালান মোবাইল কোর্ট। এসময় অবৈধ প্লাস্টিকের বস্তায় করে চাল বিক্রি করার অপরাধে চারটি চালের আড়ৎকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৯ফেব্রুয়ারী) বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় পাট অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মোঃ ওমর ফারুক উপস্তিত ছিলেন। অভিযানে উপজেলার বাড়বকুন্ড বাজারের সুমন স্টোরকে ১০ হাজার, ওমর খাদ্য ভান্ডারকে ১০হাজার, এ.জে. স্টোরকে ৫ হাজার এবং জাকির স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, দেশীয় পাটশিল্পের সুরক্ষা ও প্লাস্টিকের অপরিকল্পিত ব্যবহার রোধকল্পে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

