সীতাকুণ্ডে টিউবওয়েল থেকে পানি বের না হয়ে বের হচ্ছে প্রাকৃতিক গ্যাস
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নতুন টিউবওয়েল বসানোর পর পানি বের না হয়ে, বের হচ্ছে গ্যাস। উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা এলাকায় মঙ্গলবার ২২ফেব্রুয়ারী কামরুল হোসাইনের বাড়িতে এঘটনা ঘটে। নতুন বসানো টিউবওয়েল থেকে উদ্‌গিরণ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। আগুন সামনে নিয়ে আসলেই দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। এ দৃশ্য দেখতে আশেপাশের এলাকা থেকে ঘটনার স্থানে ভীড় জমাচ্ছে কৌতুহলী হাজারো মানুষ।কামরুল বলেন, ৭৫ ফুট গভীরতার একটি নতুন টিউবওয়েল বসায়। কাজের শেষ পর্যায়ে পানি উঠে কিনা দেখতে টিউবওয়েলের হাতলে চাপ দিলে গ্যাস বের হতে থাকে।পরে গ্যাসে ম্যাচ জ্বালিয়ে ধরলে আগুন জ্বলে উঠে। বেশ কয়েকবার এভাবে দেখার পর সবাই আতঙ্কিত হয়ে উঠে।

এক পর্যায়ে পানি, বালি ও বস্তা দিয়ে চাপ দিয়ে গ্যাস উঠা বন্ধ করা হয়। এব্যাপারে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে গ্যাসের অনুসন্ধানে কাজ করা চীনা কোম্পানি সিনোপেকের জনসংযোগ কর্মকর্তা আবদুল কাদের সিকদার জানান, নলকূপ দিয়ে বের হওয়া গ্যাসকে তাদের ভাষায় পকেট গ্যাস’ বলা হয়। এ গ্যাস উত্তোলনযোগ্য নয়। সাধারণত পাহাড়ি এলাকায় অথবা কোনো নিচু স্থান ভরাটের পর এ ধরণের গ্যাস দেখা যায়।যে দিক দিয়ে গ্যাস বের হয়, সে দিকটা বন্ধ করে রাখার পরামর্শ দেন তিনি।

নিউজটি শেয়ার করুনঃ