বিশিষ্ট্য শিল্পপতি নাছির উদ্দীনের জায়নাজা সমর্পূণ
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের (বেপজিয়া) চেয়ারম্যান, বিজিএমইএর সদস্য, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্সের সদস্য প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন এর ৩দফা জায়নাজা শেষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সকালে তার প্রতিষ্ঠিত ইপিজেডে প্যাসিফিক জিন্স কার্যালয়ে প্রথম, দুপুরে জামিউতুল ফালাহ মসজিদ এবং মরহুমের বাড়ীতে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। গত সোমবার (২৮ফেব্রুয়ারী) ব্যাংককের সামিতি বিজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নাছির উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রয়েছে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাছির উদ্দীনের। তার বাবার নাম আলহাজ্ব আবদুল জলিল এবং মা আলহাজ্ব আমিনা খাতুন। ৪ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। ১৯৫০ সালের ৫ ডিসেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১০নং ছলিমপুর ইউনিয়নের দক্ষিণ ছলিমপুর গ্রামে নাছির উদ্দীনের জন্ম।ব্যবসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ২০০৬ সালে বিজনেস পারসন অব দ্য ইয়ার, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সিআইপি মর্যাদাসহ জাতীয় রপ্তানি পুরস্কার পেয়েছেন ১২ বার। নাছির উদ্দীন পারিবারিক সূত্রে ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। প্রথমে নতুন আঙ্গিকের ব্যবসা-স্টিল তৈরি, সিরামিক শিল্প এবং জাহাজ ভাঙা শিল্পের ব্যবসা শুরু করেন। ১৯৮৪ সালে এনজেডএন গার্মেন্টস, এনজেডএন ফ্যাশন ওয়্যার এবং ডায়মন্ড ফ্যাশন ওয়্যার (প্রাইভেট) লিমিটেড নামে তিনটি পোশাক শিল্প প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে গার্মেন্টস শিল্পে পদার্পণ করেন। বর্তমানে তার প্রতিষ্ঠানগুলোতে প্রায় ৩৫ হাজার জনবল রয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে উৎপাদিত পোশাক বিশ্বের ২৫টি দেশে রপ্তানি হচ্ছে। জায়নাজায় অংশ নেন ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, উপজেলা আঃলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, পৌর আঃলীগের সভাপতি ও পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দীন, ৪নং মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বাহার, ৫নং বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজী ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত আলী জাহাঙ্গীর, ৭নং কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, ৮নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহম্মেদ, ৯নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন, ১০নং সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দীন আজীজসহ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো মানুষ।

নিউজটি শেয়ার করুনঃ