পটিয়ায় তিনতলা থেকে পড়ে এক নারীর মৃত্যু
প্রকাশঃ ১৬ March ২০২২ | ৬:৫৬
পটিয়ায় তিনতলা থেকে পড়ে এক নারীর মৃত্যু
পটিয়া উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়ায় বাড়ির ছাদ থেকে পড়ে ছানোয়ারা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের আইয়ুব আলীর স্ত্রী। বুধবার (১৬মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ছানোয়ারা বেগমের ছেলে বোরহান উদ্দিন জানান, বাড়ির তৃতীয় তলার ছাদ বাগানে পানি দিতে গিয়ে হঠাৎ নিচে পড়ে যান তার মা। গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, সকাল ছাদ বাগানে পানি দিতে গিয়ে হঠাৎ নিচে পড়ে গিয়ে ওই নারীর মৃত্যু হয়েছে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

