দঃহালিশহর মাট্টাল্লা খাল পরিদর্শনে সিটি মেয়র
হোসেন বাবলা, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
সিটি মেয়র, বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছেন মেয়র, কাউন্সিলরদের ওপর একক দায়িত্ব না চাপিয়ে সবাইকে এ নগর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন। গতকাল বুধবার (১৬মার্চ) বিকেলে নগরের ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের আকমল আলী রোড সংলগ্ন(সমূদ্র সৈকত) মাইটাইল্ল্যা খাল পরিদর্শন কালে মেয়র একথা বলেন। এসময় তিনি আরো বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে যে মেগা প্রকল্প নেওয়া হয়েছে তার বাইরে যে ২১টি খাল আছে তা খনন ও পরিষ্কার করা না গেলে জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে না।

তিনি ২১টি খালের প্রকৃত অবস্থা চিহ্নিত করে যে খালগুলো অবৈধ দখলদারের কাছে আছে তা উদ্ধারসহ ভরাট খালগুলো পুনরায় খননের ব্যবস্থা গ্রহণের ব্যাপারে উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে অভিমত দেন।মেয়র খাল-নালায় যারা ময়লা-আবর্জনা ফেলে তাদের বিরুদ্ধে নগরবাসীকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম নগরীকে ‘ওয়ান সিটি টু টাউন’ ধারণা রেখে অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করছেন, যা চট্টগ্রামবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন। এসব মেগা প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রাম হয়ে উঠবে দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক হাব। নগরবাসীর সহযোগিতা ছাড়া এসব প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে না।
মনে রাখতে হবে এই নগর আমার, আপনার সবার। তাই মেয়র, কাউন্সিলরদের ওপর একক দায়িত্ব না চাপিয়ে সবাইকে এ নগর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে। খাল পরিদর্শন কালে উপস্থিত ছিলেন চসিক ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর ও সিডিএ বোর্ড সদস্য হাজী মোঃ জিয়াউল হক সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর পরিষদের সদস্যমন্ডলী সহ স্থানীয়গন্যমান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুনঃ