সীতাকুণ্ডে রেলওয়ের অব্যবহারিত জায়গা উচ্ছেদ বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত
সীতাকুণ্ডে রেলওয়ের অব্যবহারিত জায়গা উচ্ছেদ বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ৭নং কুমিরা ইউনিয়নের রেলওয়ে কলোনিতে রেলওয়ে কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৭মার্চ) সকাল ১০টার দিকে কুমিরা মাজার গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাইপাস রোডে দেড় ঘন্টার মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ গ্রহণ করে। এর আগে একটি মিছিল কলোনী থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে। মানববন্ধনে একাত্মতা জানান কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী ও স্থানীয় ইউপি সদস্য মোঃ আলাউদ্দীন। জানা যায়, ১৯৯১ সালে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের পর ভিটে বাড়ী হারা ৩শ পরিবার কুমিরা রেলওয়ে স্টেশনের উত্তরে রেলওয়ের অব্যবহারিত জায়গায় বসবাস শুরু করে আসছে। ৩শ পরিবারের প্রায় এক হাজার মানুষ দীর্ঘ ৩১ বছর ঐ অব্যবহারিত জায়গা বাস্তহারা ও দখলদার হিসেবে বসবাস করছেন। এখানকার বসবাসরত নুর ইসলাম জানান, ১৯৯১সালে বন্যায় ক্ষতিগ্রস্ত আমরা ৩শ পরিবার রেলের অব্যবহারিত জায়গাতে কাঁচা ঘর তৈরী করে আছি। রেলওয়ে ভূমি সংরক্ষণ নীতিমালায় রেলওয়ে কলোনি ও স্টেশন ইয়ার্ড এলাকায় কোন প্রকার লিজ প্রদান করা যায় না। তাই আমরা উক্ত ভূমি লিজের জন্যে রেলওয়ে প্রশাসনের নিকট আবেদন করি নাই।
কিন্তু আমরা জানতে পেরেছি টি.কে গ্রুপ অব ইন্ডাস্ট্রি এর অনুকূলে আলহাজ্ব আবুল কালাম নামে একজনকে আমাদের ৩১ বছর ধরে দখলীয় ভূমির মধ্যে ১.৩৩ একর ভূমি রেলওয়ে প্রশাসন কৃষি লিজ প্রদান করেছে। এরপর থেকে ঐ কোম্পানিকে জায়গা বুঝিয়ে দেওয়ার জন্যে আমাদের উচ্ছেদ করার পরিকল্পনা নিচ্ছে রেলওয়ে। এব্যাপারে কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী জানান, রেলওয়ের অব্যবহারিত জায়গাতে ৩শ পরিবারের প্রায় ৩১ বছর ধরে বসবাস করে আসছে। বর্তমানে রেলওয়ে কর্তৃপক্ষ অন্যায়ভাবে ঐ জায়গা একটি কোম্পানিকে লিজ দিয়ে ঐ ভূমিহীন মানুষগুলোকে উচ্ছেদের পাঁয়তারা করছে। ঐ পরিবারগুলোকে আগে পুর্ণবাসনের ব্যবস্থা করে তারপর উচ্ছেদ করতে হবে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

