রহমতের ২য় দিনে ফ্রীতে ইফতার বিতরণ করলেন আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংক
হোসেন মিন্টুঃ
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন কাঠঘর মহিলা কলেজের সম্মুখে রহমতের ২য় দিন পথচারী, অসহায়, অস্বচ্ছলদের জন্য আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংকের উদ্যেগে পরিচালক জোবায়ের বাসার এর পরিচালনায় ইফতার বিতরণ করা হয় এবং মাসব্যাপী ফ্রী ইফতার বিতরণ অব্যহত থাকবে।

আ.জ.ম নাছির উদ্দিন ব্লাড ব্যাংকের পরিচালক জোবায়ের বাসার বলেন, গত তিন বছরের ন্যায় এই বছর ও পথচারী, অস্বচ্ছদের জন্য উক্ত ইফতার বিতরণ পুরো রমজান মাস ফ্রীতে চলবে। সমাজের প্রতিটি মানুষ এভাবে এগিয়ে আসলে এ দেশটা একদিন সামাজিকতায় ও মানবিকতায় মাথা উচু করে দাঁড়াবে। আ.জ.ম নাছির উদ্দীনের নির্দেশেই এ কার্যক্রম চলছে। এবং পুরো রমজান মাস উক্ত কার্যক্রম চলবে বলে জানান, পরিচালক জুবায়ের বাসার। রহমতের ২য় দিনে ইফতার বিতরণে উপস্থিত ছিলেন, নাজিম রানা, মুবিন, মামুন, সাদু, রাতুল, ফটিক, আবু হেনা মাসুৃম, ফাহাদ, ওসমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ