বঙ্গবন্ধুর সমাধিতে পদোন্নতি প্রাপ্ত ৫১অতিরিক্ত সচিবের শ্রদ্ধা
প্রকাশঃ ৮ April ২০২২ | ৭:৪৭
বঙ্গবন্ধুর সমাধিতে পদোন্নতি প্রাপ্ত ৫১অতিরিক্ত সচিবের শ্রদ্ধা
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিসিএস ১৫ তম ব্যাচের সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৫১জন অতিরিক্ত সচিব। আজ শুক্রবার (৮এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোজানাতে অংশ নেন।
এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, অফিসার ইনচার্জ এ.কে.এম সুলতান মাহমুদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি.এম ফোরকানসহ অনেকে উপস্থিত ছিলেন।
Admin
এ সংক্রান্ত আরো খবর

