সীতাকুণ্ডে ওয়ার্ড যুবলীগের সভাপতি হত্যা মামলার মূল আসামীসহ আটক ২
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৌরসভাস্থ ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি দাউদ সম্রাট হত্যা মামলার মূল আসামীসহ ২জন কে আটক করেছে র‌্যাব-৭চট্টগ্রাম। শুক্রবার (১৫এপ্রিল) গভীর রাতে পৌরসভার ভূঁইয়া পাড়া এলাকা থেকে তাদের কে আটক করে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়। আটককৃতরা হলেন, মীরসরাইয়ের বাতালিয়া এলাকার নুরুল মোস্তফার পুত্র মোঃ মামুন ওরফে ডাকাত মামুন এবং সীতাকুণ্ডের মধ্যম মহাদেবপুর এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র মোঃ নুরুল হুদা। র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় সাড়ে তিন বছর ধরে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন তারা।

এ ঘটনায় জড়িতদের আটকে র‌্যাবের গোয়েন্দা নজরদারী অব্যাহত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ডে তাদের অবস্থান শনাক্ত করে র‌্যাবের একটি দল সেখান থেকে তাদের আটক করা হয়। উল্লেখ্য, ২০১৮ সালে ৩১ ডিসেম্বর দুর্বৃত্তরা ছোরা-কিরিচ দিয়ে নির্মমভাবে কুপিয়ে যুবলীগের সভাপতি দাউদ সম্রাটকে হত্যা করে। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে পরদিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। এর কিছুদিন পর ডিবি আদালতে চার্জশিট দাখিল করে।

নিউজটি শেয়ার করুনঃ