ঈদ আনন্দ
প্রকাশঃ ২৫ April ২০২২ | ৭:২৯
ঈদ আনন্দ
—— সৈয়দুল ইসলাম
ঈদুল ফিতর এলো মাগো
একটি বছর পরে,
নতুন জামায় ঈদ আনন্দ
করবো মজা করে।
ঈদ আনন্দ সবার মাঝে
করতে ভাগাভাগি,
ঈদের দিনে সবার আগে
উঠবো মাগো জাগি।
বাবার সাথে ঈদগাহ মাঠে
নামাজ পড়তে যাবো,
ফিরে এসে আপুর হাতের
লাচ্ছি সেমাই খাবো।
ভাইয়ার সাথে ঘুরতে যাবো
ছোট খালার বাড়ি,
হাওড় পথে পানসি নৌকায়
দেবো দুজন পাড়ি।
দৈনিক নব দেশ বার্তা / কবিতা
তারিখ: ২৫/০৪/২০২২
Admin
এ সংক্রান্ত আরো খবর

