সীতাকুণ্ডে তৃতীয় ধাপে গৃহহীন ছয়টি পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর
সীতাকুণ্ডে তৃতীয় ধাপে গৃহহীন ছয়টি পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
সারাদেশে ঈদ উপহার উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ৩২,৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ৬টি ঘরের রেজিস্ট্রি দলিল, গৃহ সনদ ও অন্যান্য কাগজপত্র গৃহহীনদের হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারাদেশের এই ঘরগুলো হস্তান্তর করার পর সীতাকুণ্ডে উপজেলা কনপারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবিসহ দলিল তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আঃলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আশরাফুল আলম, পৌর মেয়র ও পৌর আঃলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর উদ্দীন রাশেদ, ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, পৌর কাউন্সিলর মোঃ দিদারুল আলম এ্যাপোলোসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গৃহহীন পরিবারবৃন্দ।
Admin
এ সংক্রান্ত আরো খবর

