আঠারো বছর প্রবাস জীবনের টাকা আত্মসাৎ করলো বড় ভাই
আঠারো বছর প্রবাস জীবনের টাকা আত্মসাৎ করলো বড় ভাই
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর রায়পুর উপজেলাতে আমার আঠারো বছরের প্রবাসি জীবনের সব টাকা ভাই বোন আর বাবার নামে পাঠালাম। আজ তারা আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমার বাচ্চা রাস্তায় পড়ে আছে। আমার বোন আমার গায়ে হাত তোলে। আমি আমার টাকা ফেরত চাই। আমার মাথা গোঁজার ঠাঁই চাই। বৃহস্পতিবার বিকেল বেলায় সাংবাদিকদের কাছে উক্ত কথাগুলো বলেন প্রবাসি আরিফ। নিজের বড় ভাই আবদুর রহমান তুহিন চৌধুরী কে অভিযুক্ত করে বলেন সে আমার সব টাকা আত্মসাৎ করেছে আমি এর বিচার চাই।
তুহিন চৌধুরী রায়পুর মাতৃছায়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। আরিফ চৌধুরী লক্ষ্মীপুর রায়পুর উপজেলার পৌরসভার নতুন বাজারের, আবুল কালামের ছেলে। আরিফ আরো জানান তার বোন তার বাড়ি ছেড়ে তার ঘর দখলে নিয়েছে। ভাই বোন তার সাথে বেইমানি করেছে। এই বিষয়ে রায়পুর থানায় অভিযোগ করেছেন তিনি। বিদেশ থেকে পাঠানো টাকার রশিদ নিয়ে সে দ্বারে দ্বারে ঘুরছেন। এই বিষয়ে জানতে তুহিন চৌধুরী কে ফোন করলে সে জানায়, এই সব মিথ্যা।
Admin
এ সংক্রান্ত আরো খবর

