সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির ব্যক্তিগত পক্ষ থেকে নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ
সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির ব্যক্তিগত পক্ষ থেকে নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেজবা উদ্দীন রানার ব্যক্তিগত পক্ষ থেকে ইউনিয়ন এবং ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার (১মে) সকাল ৯টার দিকে ১নং সৈয়দপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ তার বাসভবনের ব্যক্তিগত অফিস কক্ষে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে প্রতি বছরের মত এবারও ১৮০জন ছাত্রলীগের নেতাকর্মীর মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড আঃলীগের সভাপতি মোঃ শহিদ উল্ল্যাহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং সৈয়দপুর ইউনিয়ন আঃলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সাহেদ, ১নং সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেজবা উদ্দীন রানা, ১নং সৈয়দপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আমজাত হোসেন, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নোমান, ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আরাফাত, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জনি, ছাত্র নেতা আমজাত, মামুন, আসিফ, সাদেক, মারুফসহ ইউনিয়ন এবং ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
Admin
এ সংক্রান্ত আরো খবর

