২০৭টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা সাপাহারে রাতের অন্ধকারে
২০৭টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা সাপাহারে রাতের অন্ধকারে
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে রাতের অন্ধকারে ভ্যান চালকের বাগানের ২০৭টি আম্রপালি জাতের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার আইহাই গ্রামে। যাতে করে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগীরা জানান, গত বছর উপজেলার আইহাই গ্রামের মৃত তাহির উদ্দীনের ছেলে ভ্যানচালক সোহরাব হোসেন ও মধুইল গ্রামের মৃত আকালু মন্ডলের ছেলে বারিক দু’জনে উক্ত জমি লিজ নেন। এরই ধারাবাহিকতায় তিন মাস আগে লিজ নেওয়া জমিতে তারা আম্রপালি জাতের গাছ রোপন করেন।
সোহরাব হোসেন জানান, শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় আমি বাড়ী যাবার পথে ভ্যান থামিয়ে বাগানে যাই। সেসময় বাগানের প্রতিটি গাছ ঠিক ছিলো। কিন্তু সকালে বাগানের পরিচর্যা করতে আসলে গাছ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখি। কে বা কারা এই ধরণের কাজ করেছে যা আমি জানি না। তিনি কাঁদতে কাঁদতে বলেন, কারো সাথে আমার কোন দ্বন্দ নেই। কে আমার এই সর্বনাশ করলো বুঝতে পারছিনা। এবিষয়ে আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটুর সাথে কথা হলে তিনি বিষয়টি জানেন না বা কেউ তাকে জানায়নি বলে জানান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার বলেন, এবিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

