সীতাকুণ্ডে বাবলু হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্ধি দিয়েছেন ৩ আসামী
সীতাকুণ্ডে বাবলু হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্ধি দিয়েছেন ৩ আসামী
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৌরসভাস্থ ৪নং ওয়ার্ড মধ্যম মহাদেবপুর শেখনগর এলাকায় বাবলু হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্ধি দিয়েছেন ৩ আসামী।বুধবার(৪মে) চট্টগ্রামের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন জুনায়েদের আদালতে তারা জবানবন্দি প্রদান করেন।আটককৃত ৩ আসামী হলেন, মোঃ আরমান হোসেন (২২), মোঃ মামুন(২০) ও মোঃ হাসান(২১)। তারা সবাই পৌরসভাধীন ৪ নং ওয়ার্ডের শেখ নগর এলাকার বাসিন্দা।এর আগে ঈদের দিন রাতে উপজেলার শেখ নগর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক।
উল্লেখ্য, পুকুর ঘাট ব্যবহার নিয়ে ২পরিবারের মহিলাদের মধ্যে ঝঁগড়ার রেশ ধরে গত ২৬এপ্রিল সাইফুল ও মিয়নের (প্রকাশ শাহীনের) মাঝে কথা কাটাকাটি হয়। তারা ২জনই পৌরসভাধীন ৪নং ওয়ার্ড মধ্যম মহাদেবপুর শেখনগর এলাকার বাসিন্দা। আগের দিনের কথা কাটাকাটির রেশ ধরে পরদিন (২৭এপ্রিল) শাহীন আরো কিছু লোকজন নিয়ে এসে সাইফুলকে টেনে-হিচঁড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। ২পক্ষের লোকজনের মধ্যে ধস্তাধস্তি চলাকালীন ঘটনাস্থলে আসেন বাবলু। ঘটনা দেখে তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে ২পক্ষের হৈচৈয়ের মধ্যে ছুরিকাঘাতে গুরুতর আহত হন বাবলু। খবর পেয়ে পরিবারের লোকজন উদ্ধার করে তাকে চমেক হাসপাতালে নিয়ে যান।সেখানে ৩ দিন চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার ভোর রাতে তিনি মারা যান। এ ঘটনায় গত ২৭এপ্রিল বাবলুর বাবা কামাল উদ্দীন বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে ও ৪/৫ জনকে অজ্ঞাত আসামী রেখে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
Admin
এ সংক্রান্ত আরো খবর

