জামাল মাষ্টার ছিলেন “আলোকিত সন্তানদের আইডল” স্মরন সভায়—প্রফেসর তফজল
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়ন এলাকার গুলিয়াখালীবাসীর প্রিয় কৃতিসন্তান, সদ্য প্রয়াত মরহুম আলহাজ্ব জামাল উল্যাহ্ মাষ্টারের স্মৃতিচারণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪মে) বিকাল ৪টার দিকে গুলিয়াখালী সমাজকল্যাণ যুব সংঘ ও এলাকার সর্বস্তরের জনসাধারণের যৌথ উদ্যোগে গুলিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে এ স্মরণসভাটি অনুষ্ঠিত হয়। মোঃ নুরুল আমিন (সফি) মেম্বারের সভাপতিত্বে সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ রমজান ও মোঃ বেলাল হোসেনের যৌথ সঞ্চালনায়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ কে এম তফজাল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাংকার মোঃ নুরুল আমিন, ঢাকাস্থ বেঙ্গল গ্রুপের ডিজিএম মোঃ হারুনুর রসিদ, বিসিএসআই এর চীফ সাইন্টিফিক অফিসার ডঃ ফরিদউদ্দীন ফরহাদ, মোঃ খোরশেদ আলম, বাংলাদেশ পিকেএসএফ এর পরিচালক মোঃ ফখরুল ইসলাম, মরহুমের ভাগিনা ডাঃ কামালউদ্দীন, ঢাকাস্থ তুসুকা গ্রুপের এজিএম নজরুল ইসলাম, মরহুমের ভাতিজা ইফতেখার আলম ও সুমন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, ভোরের কাগজ এর সীতাকুণ্ড (চট্টগ্রাম) ভ্রাম্যমাণ প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন, মোঃ জাহাঙ্গীর মাষ্টার, মোঃ নুরুল হুদা, নোয়ামিঞা কনট্রাক্টর, বিমান বাহিনীর (অবঃ) ওয়ারেন্ট অফিসার, মোঃ জামাল উল্যাহ্, ব্যাংকার মাওলানা মোঃ নুর সোলেমান, ডাঃ মনির উল্যাহ্, মোঃ ইসলাম, মাওলানা কাজী শাহজাহান, হাশেম সওদাগর, মোঃ মফিজুর রহমান, মরহুমের কন্যা
সাবরিনা বিনতে জামাল জেসিকা, নওশীন বিনতে জামাল ও পুত্র নাবিল বিন জামাল।

বক্তারা আলোচনায় মরহুম জামাল উল্লাহ্ মাষ্টারের বিদ্বেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার বর্ণাঢ্য শিক্ষকতা জীবন ও গ্রামের তরে তার সর্বোচ্চ সকল অবদানসহ আলোকিত জীবন নিয়ে নাতির দীর্ঘ আলোকপাত করেন। গুনীব্যক্তিত্ব মরহুম জামাল উল্যাহ্ মাষ্টার স্কুল প্রতিষ্ঠা থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী সময়ে প্রতি বছর ২-১জনকে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পাওয়ার জন্য এবং মেধাবীমুখ সৃষ্টির লক্ষ্যে নিজ খরচে ছাত্রছাত্রীদের বাড়ী বাড়ী গিয়ে মনিটরিং এর মাধ্যমে বহু আলোকিত সন্তান তৈরী করেছিলেন যারা আজ বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে সম্মান ও মর্যাদার আসনে স্ব স্ব ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন। সমাজের প্রতিটি সেক্টরে শিক্ষা ও সমাজ উন্নয়নে একনিষ্ঠ অগ্রণী ভূমিকা রেখেছেন মরহুম জামাল উল্যাহ মাষ্টার। তিনি শুধু ব্যক্তিই নন নিজেই ছিলেন একটি প্রতিষ্ঠান মন্তব্য প্রধান অতিথি অধ্যাপক এ কে এম তফজল হক এর। স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন, মরহুমের সহোদরগণ এবং ঐতিহ্যবাহী গুলিয়াখালী গ্রামের গণ্যমান্য সহস্র জনসাধারণ।

নিউজটি শেয়ার করুনঃ