খেলার মাঠ রক্ষায় প্রধানমন্ত্রীর নিকট আবেদন
হোসেন বাবলা, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী নিজেই ১১/০৫/২০২২ গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাধ্যমে ২০১৩-২০২১ জাতীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাস্তব তুলে ধরে বলছেন ফ্ল্যাটে বাস করতে করতে শিশুরা ফার্মের মুরগীর মতো হয়ে যাচ্ছে। আরো বলেছেন প্রতিটি এলাকায় খেলার মাঠ থাকা একান্ত প্রয়োজন। এমতাবস্থায় চট্টগ্রাম আগ্রাবাদ, সিডিএ উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে, বালির মাঠ দখল বন্ধে আপনার হস্তক্ষেপ কামনা করছি। আপনি হস্তক্ষেপ না করলে কিছু সমাধান হয় না। শহর থেকে শুরু করে প্রত্যন্ত মফস্বল শহর পর্যন্ত খেলার মাঠ গুলো দখল হয়ে যাচ্ছে। সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে মাঠ গুলো জড়িয়ে থাকা উচ্ছল শৈশব ও তারুণ্যের উদ্যম। একদিকে ডিজিটাল যুগে স্ক্রীন মুখী হয়ে ওঠা শিশু কিশোর ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে আমাদের দুশ্চিন্তার শেষ নেই, অন্যদিকে চোখের সামনে একের পর এক মাঠ গুলো নানা ভাবে দখল হয়ে যাচ্ছে। কয়েক দিন আগে রাজধানীতে তেতুলতলা মাঠ দখল হয়ে গিয়েছিলো পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তা বন্ধ হয়ে যায়।

আজ থেকে ৩৫/৪০ বছর আগেই সিজেকেএস অন্তর্ভুক্ত আগ্রাবাদ নওজোয়ান ক্লাব, গোসাইল ডাঙ্গা যুবক গোষ্ঠী, ডবলমুরিং ক্লাব, এমনকি ততকালীন সী কাস্টমস এই জাম্বুরী মাঠে খেলতেন অনেক খেলোয়াড় জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে খেলেছেন। বর্তমানেও এই ক্লাব গুলো সিজেকেএস অন্তর্ভুক্ত দক্ষতার সহিত এগিয়ে যাচ্ছেন। সেই জাম্বুবী মাঠটি দখল করে শিশু পার্ক বানানো হয়েছিল, যাহা পরবর্তীতে আর উদ্ধার হয়নি। পর্যবেক্ষণ করলে দেখা যাবে পার্কে নামে আপিত্তকর কপোত-কপোতী দের অবাধ মেলামেশা যা চোখে না দেখলে অনেকে হয়তো বিশ্বাস করবেন না। এইবার মুল কথায় আসি আবারো মাঠ দখলে পায়তারা আগ্রাবাদ, সিডিএ উপ-পুলিশ কমিশনারের কার্যলয়ের সামনে, বালির মাঠ নামে একটা খালি মাঠ আছে, ২৭ নং ওয়ার্ডে অবস্থিত। ২৭ ও ৩৬ নং ওয়ার্ড উল্লেখ যে এই দুইটি ওয়ার্ডে প্রায় ১০ লক্ষ বাসিন্দা বাস করেন তাদের মধ্যে স্থানীয় অস্থায়ী আজকের প্রজন্মের একমাত্র অবলম্বন এই খেলার মাঠ ঈদের বন্ধের মধ্যেই কে বা কাহারা ময়লা ফেলে ভরাট করছেন কেনবা ভরাট করে কি পরিকল্পনা করছেন? কেউ জানেন না। এখনো সময় আছে যে বা যাহারা এই মাঠ নিয়ে দখল করার কারসাজি করছেন অবিলম্বে বন্ধ করার আহবান জানাচ্ছি পাশাপাশি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ করা অনুরোধ জানাচ্ছি। ২০১৪ সালে হাইকোর্টের এক শুনানিতে দেশের সব খাল, খেলার মাঠ ও পার্ক রক্ষায় ব্যবস্থা গ্রহণে সরকারকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু কিছু স্বার্থনেশী মহল এখনো আদালতের নির্দেশনাকেই উপেক্ষা করে একে পর এক মাঠ দখল করে চলছেন।
লেখকঃ লায়ন নবাব হোসেন মুন্না, মানবাধিকার নেতা ও ক্রীড়া সংগঠক, চট্টগ্রাম।

নিউজটি শেয়ার করুনঃ