মরহুম কমর আলী স্মৃতি সংসদের জার্সি উম্মোচন
প্রকাশঃ ১৯ May ২০২২ | ৫:৩২
মরহুম কমর আলী স্মৃতি সংসদের জার্সি উম্মোচন
মহানগর সংবাদদাতাঃ
অদ্য ১৯ মে, পাথরঘাটা মরহুম কমর আলী স্মৃতি সংসদের জার্সি উম্মোচন ও খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন সি.জে.কে.এস কাউন্সিলর বাবু অনুপ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ সালাহ উদ্দিন, মোঃ সাকিব, এস তানভির, মোঃ রাজু, মোঃ জিসান, মোঃ রাশেদ, মোঃ তৌসিফ, মোঃ রুবেল, মোঃ ইমন, মোঃ ফাহিম, মোঃ তানভির ও মোঃ তানজিম।
উক্ত জার্সি উম্মোচন ও খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণকালে সি.জে.কে.এস কাউন্সিলর বাবু অনুপ বিশ্বাস বলেন-জীবনে সুখী হতে সর্বপ্রথম প্রয়োজন সুস্থ ও সবল শরীর। শরীর ও মনকে ভালো রাখতে খেলাধুলার বিকল্প হয় না। খেলাধুলার মধ্যে রয়েছে শরীর চালনা যা ক্রমাগত শারীরিক দক্ষতা বাড়িয়ে তোলে। তাই খেলাধুলার মধ্য দিয়ে শরীরচর্চা করা একান্ত প্রয়োজন।
Admin
এ সংক্রান্ত আরো খবর

