শিশু উন্নয়নে বাজেট বরাদ্ধ বিষয়ক সংলাপ ২০২২ অনুষ্ঠিত
হোসেন মিন্টুঃ
“অগ্নিবীণা শিশু ফোরাম”র আয়োজনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিলনায়তনে শিশুদের বাজেট (চাইল্ড লীড বাজেট) সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের টেকনিক্যাল কো-অর্ডিনেটর (আইওয়াশ ও সিইএসপি) শ্যামল ফ্রান্সিস রোজারিও। প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিটি মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন এডভোকেসি ও সোশাল একাউন্টেবল-কোঅর্ডিনেটর মোঃ জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র’র একান্ত সচিব মোঃ আবুল হাশেম। অন্যান্যদের বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার উইলিয়াম গমেজ, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার, শিশু ফোরামের পক্ষে দীপান্বিতা তালুকদার, বাজেট পিটিশন পাঠ ও হস্তান্তর করেন অচ্যুতানন্দ চক্রবর্ত্তী ও হুমাইয়ারা জান্নাত।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মোহাম্মদ গিয়াস উদ্দিন শিশুদের এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ জানিয় বলেন, আমাদের সচিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী প্রত্যেক ওয়ার্ডে শিশুদের বিনোদনের জন্য পার্ক স্থাপনের ঘোষণা দিয়েছেন। যাতে করে শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশ সঠিকভাবে হয়। তিনি জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বার্ষিক বাজেটে ২ কোটি টাকা রাখা হয়। শুধুমাত্র শিশুদের কল্যাণে। আগামীতে এ বাজেট আরও বাড়ানোর পরিকল্পনা করেন। বিশেষ অতিথি আবুল হাশেম বলেন, শিশুদের জন্য বরাদ্দকৃত বাজেট শিশুদের কল্যাণে ব্যবহার হওয়া উচিত। এবং তা গুরুত্ব সহকারে দেখতে হবে। সবশেষে টেকনিকেল কো-অর্ডিনেট শ্যামল ফ্রান্সিস রোজারিও সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও মেয়রের শিশু বান্ধব পরিকল্পনা শিশুদের বিকাশে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুনঃ