বন্ধুকে হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসির রায়
বন্ধুকে হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসির রায়
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে রিন্টু আইচ(২৮) নামে এক যুবককে হত্যার দায়ে তার বন্ধু সুপ্লব চৌধুরী বাবুকে ফাঁসির রায় দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৬মে) বিকেলে চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ সারওয়ার আলমের আদালত এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অজয় বোস জানান, সীতাকুণ্ডে রিন্টু নামে এক যুবক কে হত্যার অভিযোগ দায়ের করা মামলায় সুপ্লব চৌধুরী বাবু নামের এক আসামীকে ৩০২ ধারায় ফাঁসির রায় দিয়েছেন আদালত। এছাড়া পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ২০১ ধারায় তিন বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। আদালত সূত্র জানায়, ২০১২ সালের ২১ অক্টোবরে সীতাকুণ্ডের উত্তর মাইজদিয়ার সেনবাড়ী এলাকায় রিটু আইচ(২৮) নামে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়। এ ঘটনার পর দিন তার ভাই টিটু আইচ বাদী হয়ে মামলা করেন। এরপর সুপ্লব চৌধুরীকে আটক করা হয়। তিনি হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ২০১৩ সালে সুপ্লব চৌধুরীকে আসামী করে আদালতে অভিযোগ পত্র দেওয়া হয়। ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
Admin
এ সংক্রান্ত আরো খবর

