চট্টগ্রাম নগরীর উত্তর পতেঙ্গায় বুস্টার ডোজ গণটিকা কার্যক্রম উদ্বোধন
চট্টগ্রাম নগরীর উত্তর পতেঙ্গায় বুস্টার ডোজ গণটিকা কার্যক্রম উদ্বোধন
পতেঙ্গা থানা প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর ৪০নং ওয়ার্ড’র উত্তর পতেঙ্গা বুস্টার ডোজ সপ্তাহ গণটিকা কার্যক্রম গতকাল দুপুরে উদ্বোধন করেছেন কাউন্সিলর হাজী মোঃ আব্দুল বারেক কোম্পানী। স্টিলমিলস বাজারস্থ আলী প্লাজায় এই কার্যক্রমে বন্দর ইপিআই জোনের টিকা টেকনিশিয়ান, স্বাস্থ্য সহকারী এবং স্বেচ্ছাসেবক ও কাউন্সিলর পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বন্দর ইপিআই জোনের আওতায় ৩৯নং ওয়ার্ডের নগর স্বাস্থ্য সেবা কেন্দ্রে (বন্দরটিলা মাতৃসদন হাসপাতাল), বিএন(পতেঙ্গা হাসপাতাল) নেভী হাসপাতাল, ৪১নং ওয়ার্ডের দক্ষিণ পতেঙ্গায় দাতব্য চিকিৎসালয়ে এবং বিমানবাহিনীস্থ ঘাঁটি জহুরুল হকে বুস্টার ডোজ সপ্তাহের টিকা প্রদান করা হয়। বন্দর হাসপাতাল, ৩৭নং মুনির নগর ওয়ার্ডে এবং ৩৬নং নিমতলা-গোসাইলডাঙ্গা ওয়ার্ডের বারিক মিয়া বহু মুখি উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয় বলে ইপিআই জোন অফিস সূত্রে জানা গেছে।
বুস্টার ডোজ সপ্তাহের কর্ম পরিকল্পনায় বলা হয়, সারাদেশে মোট ১৬ হাজার ১৮১টি টিকা কেন্দ্রে বুস্টার ডোজ দেওয়া হবে। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ৬২৩টি ও অস্থায়ী কেন্দ্র ১৫ হাজার ৫৫৮টি। বুস্টার ডোজ সপ্তাহ চলাকালে একযোগে ৪৫ হাজার ৫৩৫ জন টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবী টিকাদান কাজে নিয়োজিত থাকবেন। যেসব অস্থায়ী কেন্দ্রে দুইদিন টিকা দেওয়া হবে সেসব কেন্দ্রে টিকা দেওয়ার তারিখ স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণা ও মাইকিং করে জানিয়ে দেওয়া হবে। কারা বুস্টার ডোজ পাবেন, ১৮ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী যাদের ২য় ডোজ প্রাপ্তির চার মাস অতিবাহিত হয়েছে তারা করোনার বুস্টার (৩য়) ডোজ গ্রহণ করতে পারবেন। নিকটস্থ কেন্দ্র অথবা বাংলাদেশের যে কোনো কেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজ গ্রহণের সনদ প্রদর্শন করে নেওয়া যাবে বুস্টার ডোজ।এছাড়াও টিকাকেন্দ্রে বয়স্ক, নারী, গর্ভবতী নারী ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

