বিএম কন্টেইনার ডিপোতে নিহতদের পরিবারকে ১০লক্ষ টাকা সহায়তা দেওয়ার ঘোষণা ডিপো কর্তৃপক্ষের
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের কাসেম জুট মিল এলাকায় অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লক্ষ টাকা সহায়তার ঘোষণা দিয়েছে বিএম কন্টেইনার ডিপো কর্তৃপক্ষ। এছাড়া দুর্ঘটনার বিষয়ে কর্তৃপক্ষ ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। রবিবার(৫জুন) সন্ধ্যায় প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মেজর (অবঃ) শামসুল হায়দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে নগদ সহায়তা প্রদান করা হবে। এছাড়া যারা গুরুতর আহত হয়েছেন কিংবা অঙ্গহানির শিকার হয়েছেন তাদেরকে ৬ লাখ টাকা করে এবং অপরাপর আহতদের ৪ লাখ টাকা করে প্রদান করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, এই মর্মান্তিক অগ্নিদুর্ঘটনায় মারা যাওয়া প্রতিষ্ঠানের কোন কর্মচারীর পরিবারে শিশু থাকলে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তার পরিবারকে বেতনের সমপরিমাণ টাকা কর্তৃপক্ষ প্রদান করার ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া উপার্জনক্ষম সদস্য থাকলে চাকরির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেয় প্রতিষ্ঠানটি।

নিউজটি শেয়ার করুনঃ