এস এস সি পরীক্ষার্থদের বিদায় সংবর্ধনা বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে
আরজুন নাহারঃ
১৬ জুন রোজ বৃহস্পতিবার স্বাধীন বাংলা মডেল স্কুলে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া ও আলোচনা সভা এবং শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে স্বাধীন বাংলা মডেল স্কুলের শিক্ষক মোঃ ইমরান হোসেনের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহ। উক্ত অনুষ্ঠান উদ্বোধক ছিলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী। প্রধান আলোচক ছিলেন, ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি লায়ন এম জাফর উল্লাহ বলেন, সব বিদায় বিদায়ী নয় কিছু বিদায় জীবনের সূচনা তৈরি করে। তাই বিদায়ী অনুষ্ঠানে সবাই আগামীতে ভালো মানুষ ও দেশ গড়ার শপথ নিতে হবে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, মোঃ ফয়জুল আলম প্রিন্স, সোনালী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাসুদ প্রমুখ। এই সময় এস এস সি পরীক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় পরীক্ষা সামগ্রী তুলে দেন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুনঃ